০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

  • আপডেট: ০৪:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

একটি সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। তবে এ বিষয়ে ধানমণ্ডি পুলিশ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

আপডেট: ০৪:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬