১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুটের দুই ট্রাক মালামাল উদ্ধার

  • আপডেট: ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র “রাড্ডায়” হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি এবং স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে ভাঙচুর ও লুটপাট চালায় সশস্ত্র ও মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে আলমারি ও লকার ভেঙে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ, সরকারি টিকাদান কর্মসূচির বহু মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ লুট করে নেয় তারা। লুটপাট শেষে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। সেই সঙ্গে দখলদারিত্বের বার্তা দিয়ে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় তারা।

১৯৭৪ সালে তৎকালীন সুইডিশ রাড্ডা বার্নেনের উদ্যোগে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। পরে বাংলাদেশে স্থানীয় ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি মূলত প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য ও বিভিন্ন পরীক্ষার সুবিধাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও এর নাম তালিকাভুক্ত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুটের দুই ট্রাক মালামাল উদ্ধার

আপডেট: ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬