০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের’ আলোকে আনসারের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

  • আপডেট: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের ২৮ দিনব্যাপী অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ৪ অক্টোবর থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুটি ব্যাটালিয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে Armed Forces Division (AFD) গৃহীত ‘Training of Forces Under People’s Warfare Doctrine’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাইলট প্রকল্পের প্রথম পর্বে গাজীপুরের সফিপুর আনসার ব্যাটালিয়ন (২৭ বিএন) এবং পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন)-এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। উপজেলা ও থানা আনসারের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা মোট ২০০ সদস্য এ পর্বে অংশ নিচ্ছেন। শিগগির আরও আটটি আনসার ব্যাটালিয়নে এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে উপজেলা ও থানা আনসার কোম্পানির স্বেচ্ছাসেবী সদস্যদের সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রয়োজনে প্রশিক্ষিত, দক্ষ ও সংকট মোকাবিলায় সক্ষম জনশক্তি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে এবং এএফডির সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দিচ্ছেন।

প্রশিক্ষণে ফায়ারিংয়ের মৌলিক বিষয়, নিশানা গ্রহণের সাধারণ নীতি ও ফায়ারিং নিরাপত্তা সম্পর্কে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি পদাতিক বাহিনীর সাধারণ পরিচিতি, পদাতিক কোম্পানির সাংগঠনিক কাঠামো এবং রণক্ষেত্রে আত্মরক্ষার কৌশল হিসেবে ছদ্মবেশ, গোপনীয়তা ও আড় ব্যবহারের নিয়ম সম্পর্কেও তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলছে, ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’-এর আলোকে উপজেলা ও থানা আনসার সদস্যদের প্রয়োজনীয় সামরিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের’ আলোকে আনসারের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু

আপডেট: ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬