শিরোনাম:
ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- আপডেট: ০১:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর রমনা থানার ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি জানান, রাত দশটার ঢাকা জেলার পুলিশ সুপারের বাস ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরেছি।
তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে সেই বিষয়টি জানা যায়নি।



















