১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

  • আপডেট: ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

আপডেট: ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬