সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু; অংশ নিয়েছে শতাধিক শিক্ষার্থী
- আপডেট: ০৭:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০৬
মোহাম্মদ হায়দার আলী (এম.এ), স্টাফ রিপোর্টার:
রাহবারে শরীয়ত ওয়াত তরীকত সিররুর রহমান মাখজানুল কোরআন সাজ্জাদানশীনে চট্টগ্রাম দরবার শরীফ আল্লামা ছূফি ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা:)’র প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার অন্তর্গত ডাঙ্গারচরের রবি টাওয়ারের অনতিদূরে অবস্থিত ঐতিহ্যবাহি দ্বীনি বিদ্যাপাট ‘সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা’ র ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা নকলমুক্ত, কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অদ্য ১৭/১১/২৬ ইং (মঙ্গলবার) হতে শুরু হয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম (মা:) ও ভাইস প্রিন্সিপাল মুফতি মৌলানা তানভীরুল ইসলাম ( মা:) এর যৌথ পরিচালনায় ও দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকগনের সমন্বয়ে এবার লিখিত ও মৌখিক শাখায় প্রায় শতাধিক ছাত্র- ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অর্ধ বার্ষিক পরীক্ষা ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা হতে ৯.৩০ টা পর্যন্ত প্লে,১ম ও ২য় শ্রেণীর পরীক্ষা নেয়া হচ্ছে আবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ৩য় শ্রেণী হতে দাখিল ৯ম শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট রুটিন মাফিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ক্লাসের পাঠদান ও সিলিবাস অনুকরণে পরীক্ষায় হাসিখুশি মন নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এবার কক্ষ পরিদর্শক ও পরীক্ষক হিসেবে মাদ্রাসার শিক্ষকমন্ডলীর মধ্যে রয়েছেন সাংবাদিক মুফতি মৌলানা হায়দার আলী (এম.এ), ক্বারী মোহাম্মদ লোকমান হোসাইন(মা:)
এসএম ইবরাহীম (বাপ্পি),মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ আব্দুল মালেক, শারমিন আকতার রিমা,সুমাইয়া আক্তার টুম্পা, মিনা আক্তার, রোকসানা আক্তার, সহ দায়িত্বশীল শিক্ষক-শিক্ষীকাগণ।
জানা যায় যে, অদ্য ১৭/১১/২৬ইং তারিখ হতে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাটি আগামী ৮/১২/২৬ ইং তারিখে শেষ হবে। কোন কারনবশত কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল/স্থগিত বা পুনরায় গ্রহন হতে পারে মর্মে পরীক্ষাগুলা কিছু বিষয় লিখিত ও কিছু বিষয় মৌখিক ভাবে গ্রহন করা হবে। এদিকে চলমান পরীক্ষা যেন ভালবাবে কোন ঝামেলা বিহীন ভাবে অনুষ্ঠিত হয় ও ছাত্র -ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে সে বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ হতে কড়া নির্দেশনা রয়েছে। ফলে সে দিকে লক্ষ্য রেখে দায়িত্বশীলগন যতেষ্ট যত্ন নিয়ে ছাত্র -ছাত্রীদের সুচারুভাবে সকল দিক বিবেচনায় পরীক্ষা গ্রহন করছেন।
চলমান পরীক্ষায় সকল ছাত্র -ছাত্রীরা খুব ভাল ফলাফল অর্জন করবে এবং মাদ্রাসার নাম উজ্জ্বল করবে ও থানা পর্যায়ে নিজেদের পুরোনো ঐতিহ্য ধরে রাখবে ও শতভাগ পাস করবে বলে আশা রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল সহ সকল শিক্ষকগন।
এদিকে ভাল প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র ছৈয়দ হোসাইন মোশাররফ ওয়াছেল সহ সবাই তাদের পরীক্ষা ভাল হচ্ছে বলে জানিয়েছে প্রধান পরীক্ষক ও প্রিন্সিপাল হুজুর কে। এদিকে অত্র মাদ্রাসাটির চলমান পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল ছাত্র -ছাত্রীদের সফলতা দোয়া কামনা করেছেন জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মৌলানা মোহাম্মদ হায়দার আলী (এম.এ) সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক মন্ডলীগন।

























