১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে টিআরসি ভবনের নির্মাণকাজে গুণগত মান নিশ্চিতে ডিআইজি এনামুল হকের তদারকি

  • আপডেট: ০৯:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (এএসটিসি) নির্মাণাধীন ছয়তলা টিআরসি ভবনের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কেন্দ্রটির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ এনামুল হক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি নির্মাণাধীন ভবনটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ এনামুল হক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অন্যান্য কর্মকর্তা এবং নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খাগড়াছড়িতে টিআরসি ভবনের নির্মাণকাজে গুণগত মান নিশ্চিতে ডিআইজি এনামুল হকের তদারকি

আপডেট: ০৯:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬