০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট

  • আপডেট: ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা প্রায় ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও গ্লাস পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।

ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, পুড়ল অধিকাংশ সিট

আপডেট: ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬