উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০৭:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তরায় ১২ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একইদিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল হক রনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন সাইদুল ইসলামের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইদুল ইসলাম নেত্রকোনা জেলার নেত্রকোনা থানার মদনপুর মাইজপাড়া এলাকার মৃত ফরেজ আলী মোস্তফার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



















