০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি

  • আপডেট: ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনে সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা চিনাকান্দি বিজিবির শিলডোয়া সীমান্ত এলাকা পরিদর্শন করে কথা গুলো বলেন।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত সুরক্ষায় সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

এসময় বিজিবি সিও জানান, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন। সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।

সিও আরও জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সিও আরও জানায়, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়া ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি

আপডেট: ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬