শিরোনাম:
ভাটারায় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র-৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার
- আপডেট: ০৯:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. ইয়াসিন ও মো. রুহুল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নূরের চালা বোটঘাট এলাকায় অভিযান চালায় ভাটারা থানা পুলিশ। এ সময় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ ইয়াসিন ও রুহুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



















