০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

৩৬৮৮ প্লাস্টিক বোতলে তৈরি ব্যতিক্রমী ক্রিসমাস ট্রি উন্মোচন ক্রাউন প্লাজা গুলশানে

  • আপডেট: ১০:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৫৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

টেকসইতা ও পরিবেশ সচেতনতার অনন্য বার্তা দিতে ৩ হাজার ৬৮৮টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল দিয়ে তৈরি ব্যতিক্রমী একটি ক্রিসমাস ট্রি উন্মোচন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। সৃজনশীলতা,পুনর্ব্যবহার ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার চমৎকার সমন্বয়ে নির্মিত এই ট্রিটি ইতোমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রি উন্মোচনকালে ক্রাউন প্লাজা গুলশান জানায়,হোটেলের লিডারশিপ টিম কয়েক মাস ধরে নিজেদের ব্যবহৃত প্লাস্টিক বোতল আলাদাভাবে সংগ্রহ করে এই অনন্য স্থাপনাটি তৈরি করেছে। এর লক্ষ্য—প্লাস্টিক ব্যবহার কমানো এবং সমাজে টেকসই চর্চার অনুপ্রেরণা জাগানো।

হোটেলের জেনারেল ম্যানেজার কার্থি ভি কে বলেন,আমরা চেয়েছি বড়দিনকে এমনভাবে উদযাপন করতে,যা পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। এই প্লাস্টিক ট্রিটি শুধুমাত্র একটি শোভা নয়—এটি পরিবর্তনের প্রতীক। টেকসইতা আমাদের কাছে শুধু নীতি নয়,এটি এমন একটি মানসিকতা যা আমরা অতিথি,সহকর্মী ও সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন,গত জুলাইয়ে আমাদের নেতৃত্ব টিম অঙ্গীকার করে—পেশাগত ও ব্যক্তিজীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ বর্জন করবে। আজকের এই স্থাপনাটি সেই অঙ্গীকারেরই দৃশ্যমান রূপ। ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব,এবং সেই পরিবর্তন নেতৃত্বের মাধ্যমে শুরু হওয়া উচিত।

আইএইচজি’র বৈশ্বিক টেকসই উন্নয়ন কাঠামো ‘জার্নি টু টুমরো’–এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি এই ক্রিসমাস ট্রিটি দেখায় যে টেকসইতা শুধুমাত্র উৎসব নয়,বরং সারা বছরের দায়িত্ব—মানুষ,পরিবেশ ও সম্প্রদায়ের প্রতি।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান জানিয়েছে,অতিথি,কর্পোরেট অংশীদার এবং সাধারণ মানুষ হোটেল লবিতে প্রদর্শিত এই বিশেষ ট্রিটি সরাসরি উপভোগ করতে পারবেন। একই সঙ্গে তারা সবাইকে টেকসই উৎসব উদযাপন ও প্লাস্টিক বর্জনে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৩৬৮৮ প্লাস্টিক বোতলে তৈরি ব্যতিক্রমী ক্রিসমাস ট্রি উন্মোচন ক্রাউন প্লাজা গুলশানে

আপডেট: ১০:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫