কিশোরগঞ্জে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ০৪:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
শনিবার ( ২০ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলার এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার।
সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,জননিরাপত্তা নিশ্চিতকরণ, রাজনৈতিক কার্যক্রমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পুলিশ–জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন,কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
এনসিপি নেতাকর্মীরা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















