০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট: ০১:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর হাতিরঝিল এলাকায় খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ইলহাস চৌধুরী (১৪ মাস) ও তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। রবিবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শনিবার দুপুরে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার সকালে খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ে। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

তিনি আরও জানান, শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট: ০১:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫