১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৭

  • আপডেট: ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ঘটনা সংশ্লিষ্ট বেশকিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

সোমবার(২২ ডিসেম্বর) সকালে ডিএমপির একটি সূত্র এ তথ্য জানান।

এদিকে গ্রেফতার ও আলামত সংক্লান্ত বিষয়ে আজ বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আলামতসহ বেশ কয়েকজন গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১৭

আপডেট: ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫