০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

  • আপডেট: ০৩:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৭৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা,লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(২৩ ডিসেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়,গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অপর দুইজনকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— আব্দুর রহমান (৩০),মো.জান্নাতুল নাঈম (২১), মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১),মো.আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২),নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২),মো.হাসেম (২৬) ও আরাফাত ইয়াসিন (২৯)।

ডিবি পুলিশ জানায়,১৮ ডিসেম্বর দিবাগত রাতে কতিপয় উচ্ছৃঙ্খল জনতা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায়। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে ধারাবাহিক অভিযান শুরু করে ডিবি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হলো।

এ ঘটনায় এ পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

আপডেট: ০৩:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫