১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ আটক ৫৩, মাদক-দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুলিশ,র‌্যাব, সেনাবাহিনী,ও এপিবিএন সদস্যরা মোহাম্মদপুর এলাকার ৬টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালায়।

এদিন দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

অভিযানে দেশীয় অস্ত্র,মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চাঁন গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধানসহ আটক ৫৩, মাদক-দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট: ০৩:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫