মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমন অভিযানে চাঁন- মানিক গ্রুপের প্রধান অস্ত্রসহ গ্রেফতার
- আপডেট: ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার আলোচিত কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান চাঁন মিয়া ওরফে রাতুল(২২)কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ছিনতাই ও মাদক আইনে ২২টি মামলা রয়েছে।
মঙ্গলবার রায়েবাজারের পাবনা হাউজ গলির পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তার চার সহযোগিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও ছুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-লিমন,মো রমিজ, মো.খায়রুল ইসলাম ও মো. বাবু। তারা সবাই এই গ্যাংয়ের সদস্য ও পেশাদার ছিনতাইকারী।
গ্রেফতারের বিষয়টি মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মোহাম্মদপুরের রায়েরবাজার ও বুদ্ধিজীবী কবরস্থান কেন্দ্রিক আলোচিত কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান চাঁন মিয়া ওরফে রাতুল(২২)কে চার সহযোগিসহ গ্রেফতার করা হয়েছে। এর আগে এই গ্রুপের আরেক প্রধান মানিককে গ্রেফতার করা হয়েছিলো। বর্তমানে সে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধেও হত্যা,ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫ থেকে ২০টি মামলা রয়েছে।
এসি মামুন আরও বলেন,এই গ্যাংটিতে উঠতি বয়সের অন্তত ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছে। রাতের অন্ধকারে বিভিন্ন অলিগলিতে অস্ত্রহাতে ওঁৎ পেতে থাকে। সুযোগ পেলেই নিরিহ পথচারীদের ওপর হামলা করে সর্বস্ব ছিনিয়ে নেয়। এই গ্যাংটি রায়েরবাজার বুদ্ধিজীবি,মিনা হাউজিং গলি,পাবনা হাউজ গলিসহ আশেপাশের এলাকায় সক্রিয়।
অভিযানে অংশ নেওয়া রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আমলম শেখ বলেন,চাঁন-মানিক গ্রুপের কার্যক্রমে আতঙ্কিত ছিলো। তাদের বিরুদ্ধে কুপিয়ে পথচারীদের মোবাইল ও টাকা পয়সা ছিনতাইয়ের অভিযোগ দীর্ঘদিনের। আমরা এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনতে কাজ করছিলো ইতোমধ্যে আজকে চাঁনসহ পাঁজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে মোহাম্মদপুর জুড়ে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ,র্যাব,সেনা বাহিনী।
অভিযানে মাদক,অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


















