আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৬:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১৮১৮০
মোহাম্মদ হায়দার আলী, চট্রগ্রাম মহানগর:
চট্টগ্রাম জেলার বাঁশখালীর রত্নপুরে অবস্থিত আন-নাফিছ ইসলামী রিসার্চ সেন্টারের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া মাহফিল গত ২৪/১২/২৫ইং রোজ বৃহস্পতিবার রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, দৈনিক অপরাধ অনুসন্ধান লি: এর চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় অর্থ সচিব, সাংবাদিক মুফতি মৌলানা মুহাম্মদ হায়দার আলী (এম.এ) এর সভাপতিত্বে রিসার্চ সেন্টারের অস্হায়ী অফিসে (মালেক ম্যামশন) এ অনুষ্ঠিত হয়েছে।

৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রিসার্চ সেন্টারে কোরআন তিলাওয়াত, আমলুস সুন্নাহ, দোয়া- মাসনুন ও জিকির-আজকার করা হয়। এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ শেষে সকলের জন্য দোয়া চেয়ে হাফেজ আলেমদের সাথে নিয়ে আখেরী মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা মোহাম্মদ এনাম (মা:), মৌলানা আব্দুর রহমান, মৌলানা জায়েদ হাসান,হাফেজ মৌলানা রবিউল আলম,হাফেজ মুহাম্মদ জিলহজ,হাফেজ মুহাম্মদ ফয়সাল,হাফেজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, হাফেজ মোহাম্মদ ছোটন,হাফেজ মুহাম্মদ আকিল,হাফেজ মুহাম্মদ রাকিব,হাফেজ মুহাম্মদ মিশকাতুল আলম,হাফেজ মুহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নাফিছুর রহমান প্রমুখ।


























