ভৈরব সার্কেল অফিস,ভৈরব শহর ফাঁড়ি ও পিরিজপুর ক্যাম্প পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন
- আপডেট: ১০:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৭৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ জেলার ভৈরব সার্কেল অফিস,ভৈরব থানাধীন ভৈরব শহর ফাঁড়ি এবং বাজিতপুর থানাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ফাঁড়ি ও ক্যাম্পের আওতাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ,পুলিশি সেবার মান উন্নয়ন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




















