০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা পুলিশ সুপার

  • আপডেট: ০৫:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কিশোরগঞ্জ জেলার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) সকালে পরিদর্শনকালে তিনি বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম,শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষা পরিবেশ আরও উন্নত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা,শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

পরিদর্শন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ সুপারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স উচ্চ ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা পুলিশ সুপার

আপডেট: ০৫:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫