১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বান্দরবানের থানচি থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান

  • আপডেট: ০৮:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩৯

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বান্দরবান পার্বত্য জেলার থানচি থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো.আবদুর রহমান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) থানচি থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ ও দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ,চিকিৎসা সেবা,বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মো.আবদুর রহমান বলেন, পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে থানায় আগত সাধারণ মানুষ যেন দ্রুত ও যথাযথ পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইন, থানচি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বান্দরবানের থানচি থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান

আপডেট: ০৮:৩৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫