অপারেশন ডেভিল হান্ট ফেইজ২: গত ২৪ ঘন্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- আপডেট: ০৩:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০৩৭
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘন্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
থানাগুলো হলো-শেরেবাংলা নগর,মিরপুর,যাত্রাবাড়ী,দারুস সালাম ও রূপনগর থানা পুলিশ।
শনিবার (০৩জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন,দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. শাহজাহান (৩২), মো. জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় ( ১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), মো. শাহেদ ভুইয়া (২০), মো. মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬), মো. আশরাফ উদ্দিন (৩০), মো. শাহজালাল (২৮), মো. শাহীন (২১), মো. নাঈম (২১), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), মো. রমজান (১৯), সাইদুর রহমান (১৯), মো. সাব্বির হোসেন (২৪), মো.মঈন হোসেন রাজন (২২), মো. তরিকুল ইসলাম রিফাত (১৯), মো. হানিফ মিয়া (২৫), মো. রিফাত হোসেন (২৩), মো. তরিকুল ইসলাম (২৪), মো. শাহদাৎ হোসেন রাব্বী (৩২), মো. অনিক হোসেন (২৭), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. শিপন (২৩), মো. সোহানুল হক (২৪), মো. তারেক আজিজ (২৮), মো. সাব্বির হোসেন বিজয় (২২), এসএম মতিউর রহমান (৪৮), মো. হারিজ (২৮), মো. এজাজ হোসেন সিয়াম (২৪), মো. উনায়েস ইমরান (২৪), মো. মনির আক্তার (২৫), মো. রাজন শেখ (৩১), মো. আবু সাদিক রাকিব (২৯), মো. মজিবুর রহমান (৩২), মো. সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), মো. শাহিন (২৬), মো. আমিনুল ইসলাম নাঈম (২৫), মো. মামুন ব্যাপারী (২৪), মো. আব্দুল্লাহ সবুজ (৩১), মো. রাকিবুল হাসান রাকিব (২৩), মো. জজ মিয়া (২৮), মো. আক্তারুজ্জামান (২৪), মো. আলামিন ইসলাম (২৩), মো. রাসেল (৩০) ও মো. নুরুল ইসলাম (৫৩)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার (২ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. হাবিব (২০), মো. নুর আলম মুন্সি (২৪), মো. পারভেজ আহাম্মেদ (৩৩), মো. আক্তার হোসেন (৩৪), মো. সাঈদ (২০), মো. দুলাল (২৭), তাসনিম আহম্মেদ (২৫), আলমাস হক (১৯), মো. ইব্রাহিম (২৭), মো. রাসেল (২৮) ও মো. আলী হোসেন (৪০)।
এছাড়া, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে তিনটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- তৌহিদ (২৩), মো. জুয়েল (২৫), মো. পলাশ (২০), মো. আরিফ হোসেন (২০), মো. সোহেল (২৫), মো. সোহান (২৩), মো. রনি (৩৫), মো. আলমগীর হোসেন (১৯), মো. জানে আলম হোসেন ওরফে আশিক (২৫), রনি ইসলাম বর্ষণ (২০), বাপ্পী (২৫) ও হোসেন মো. মহসীন (৫২)।
দারুস সালাম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার (২ জানুয়ারি) দারুস সালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-মো. ইকরাম (২৬), মো. শাহ আলম (৩৫), মো. রাজু শেখ (৫০), মো. খোকন মিয়া (৩৫), মো. রবিন (২০), মো. রোমান (২৪), মো. জসিম (২৪), মো ইব্রাহীম খলিল (২২), মো. সজল (২০), শ্রী অজয় ঘোষ (২৮), মো. নাজমুল (২২), মো. মুন্না (২৫), মো. সবুজ মিয়া (২৫) ও মো. হৃদয় (২১)।
শনিবার (৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারককৃতরা হলো- মো. রাব্বী হাসান (২৫), মো. ফজলে রাব্বী (২৫), মো. জিহাদ (২৪), মো. রাসেল (২১), মো. আকবর (২২), মো. শাকিল (১৯), মো. রুবেল (৩২), মো. রুবেল মাতবর (২৮), মো. শান্ত (১৮), মো. সিয়াম (২১) ও মো. রাহাদ (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















