পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ ‘শুটার আলাল’ গ্রেফতার
- আপডেট: ০৪:০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০১২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্লবী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ ‘শুটার আলাল’ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযানটি পরিচালনা করে পল্লবী থানা পুলিশ।
রবিবার(০১ ফেব্রুয়ারি) পল্লবী থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহানের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল তালতলা বস্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আলালের বাসার ওয়ারড্রোবের ভেতর থেকে একটি ৭.৬ এসএমএম মডেলের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত আসামি পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘শুটার আলাল’ নামে পরিচিত।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের একটি, ডাকাতির প্রস্তুতির দুটি, মাদক সংক্রান্ত দুটি ও মারামারির দুটি মামলাসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।
















