শিরোনাম:
ডেমরায় একটি কারখানায় আগুন
- আপডেট: ০১:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৮০৯৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান,বৃহস্পতিবার সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। পরে সকাল ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়ে। বর্তমানে ৪টি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।




















