০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, জড়িতদের ধরতে অভিযান চলছে

  • আপডেট: ০৫:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে র‌্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামরার ঘটনা ঘটেছে। এতে তিন র‌্যাব সদস্য আহ হয়েছে।

মঙ্গলবার(০৫ মে) বিকেলে র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক (ডিডি) মেজর মেজর লুফুর রহমান হাদী এ তথ্য নিম্চিত করেছেন। আজ দুপুরে এ ঘটনা ঘটে।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় এক অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়।

মেজর হাদী আরও জানান, এই হামলায় তিনজন র‍্যাব আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছেন। মাদক নির্মূলের এই মহৎ লড়াইয়ে র‍্যাব সদস্যদের এমন ত্যাগ র‍্যাবের মনোবলকে আরও দৃঢ় করেছে।

র‍্যাব স্পষ্ট করে জানাচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। উক্ত ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় বর্তমানে ব্যাপক অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে এলিট ফোর্স র‌্যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, জড়িতদের ধরতে অভিযান চলছে

আপডেট: ০৫:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬