শিরোনাম:
বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচলে বিঘ্ন
- আপডেট: ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী।
বুধবার (২০ মে) সকালে এ আন্দোলনের কারণে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
জানা গেছে, লিংক রোডের বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। এতে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, ভোগান্তি এড়াতে যানবাহন চালক ও নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।



















