শিরোনাম:
কলাবাগান থানার সেই এসআই উদ্ধার
- আপডেট: ০২:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) কে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ ওই এসআই উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তিনি বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতোদিন কোথায় ছিলো সে বিষয় এখনই বিস্তারিত জানতে পারিনি। তার সঙ্গে কথা বলে আপনাদের জানাতে পারবো।
এ দিকে থানা সূত্রে জানা গেছে, প্রায় এক মাস নিখোঁজ থাকার পর রাকিবকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সঙ্গে উর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল থেকে নিখোঁজ হয়েছিলেন এসআই রাকিবুল হাসান সরকার। সেদিন ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে গিয়েছিলেন তিনি।



















