০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট: ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবী ও মিরপুর এলাকায় ত্রাস সৃষ্টি করা কথিত কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’র অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শিশির আহম্মেদ ইমন (২১),আব্দুল্লাহ (২৩) এবং আল আমিন (২৫)।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা-দে গ্রুপ’ অন্যতম।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, গত ২৩ মে সন্ধ্যায় জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িযোগে বাসায় ফেরার পথে পল্লবীর একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ইমনসহ ৭-৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

র‌্যাবের দাবি, ভইরা-দে গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ, বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাব-৪-এর সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার

আপডেট: ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬