০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ

  • আপডেট: ১২:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮০০৪

কাজী কেয়া, গাজীপুর

তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০টি ফুটবল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩৫০টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বার-অ্যাট-ল। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খেলাধুলা একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে জেলা পরিষদ ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। গাজীপুরের মানুষের সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। কোথাও কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন এবং সংশোধনের সুযোগ দেবেন। গাজীপুরের উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা কামনা করছি।”

ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করবে।
স্থানীয়রা জেলা পরিষদের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, খেলাধুলার প্রসার তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ

আপডেট: ১২:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬