মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার
- আপডেট: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার।
এদের মধ্যে-সন্ত্রাস বিরোধ আইনে ১,দস্যুতা মামলায় ২,মাদক মামলায় ১,প্রতারণা মামলায় ১,সড়ক পরিবহন আইনে ১,
পরোয়ান ভুক্ত ২ সহ অন্যান্য মামলায় ১৬ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-রোকসানা (৪৫),ইমন (২২),রনি হোসেন (২৮),সজীব (২৫),জাহিদ (২১),রাব্বি (২৫),তাজবি (২৪),মীর আজান (১৯),বাবলু (৪৫),রাব্বি (১৯),রিয়াজ (২৭),শিপন (২২),রুবেল (৩০),ইমরান (৩৫),মামুন (২২),মেহেদী হাসান (২৭),সুজন (২৪),জনি (৩২),আরাফাত (১৮),জাহিদ হাসান (৩৫),আকাশ (২২),ফয়জুল (৪৫), আইয়ুব আলী (৪৬) ও কাইয়ুম (৪৮)। এসময় তাদের কাছ থেকে ১ টি চাপাতিসহ ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















