০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট: ০১:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘন্টায় রাজধানীর ৩টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা একজন, মিরপুর থানা একজন ও বনানী থানা একজন।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: ০১:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬