০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭

  • আপডেট: ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মিরপুর মডেল থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৭ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মিরপুর মডেলে থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ জুন ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-মো. সিয়ামুর রহমান মাহিম (১৮),মো. আব্দুল্যাহ (২০),মো. তামিম (১৯),মো. রবিউল হাসান (১৯),মো. বিপ্লব হোসেন (১৯),মো. হান্নান (৪৮),মো. শাহাবুল ইসলাম (৪৪),মো. সোহেল রানা (২৫),মো. শাহিন (৩২),মো. নাজমুল হক (৩০),মো. মাসুদ (৩২),মো. অপু (৩০),মো. কাওছার (৩০),মো. নাসির উদ্দিন (২৮),তানজিন আলম (৩০),মো. মারুফ (১৯),মো. আমিরুল ইসলাম (২৫),মো. মাহমুদুল হাসান মামুন (২০),আমির হামজা (২১),মো. মিজানুর রহমান বাবু (২৭),ইব্রাহীম (৩৬),মো. হানিফ হাওলাদার (৩৫),ইরফান উদ্দিন আবির (১৮),মাসুম (২৯),মো. আমিন (৩২),জিদান (১৮) ও আলাউদ্দিন (১৮)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন,গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭

আপডেট: ০২:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬