০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৮

  • আপডেট: ১২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৮ জুন) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে, রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৮

আপডেট: ১২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬