০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদন্ড

  • আপডেট: ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানসহ পাঁচজন। তাদের মধ্যে একমাত্র গ্রেফতার আসামি হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া নাদিম নামে আরও একজন নিহত হওয়ার অভিযোগও রয়েছে। মামলায় প্রসিকিউশন মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদন্ড

আপডেট: ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬