মিরপুর পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
- আপডেট: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মিরপুর মডেল থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪২ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মিরপুর মডেলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৮ জুন ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-নিহাদ (২০),মো. রাকিব (২০),মো. সোহেল (৪২),মো. জুয়েল (২৬),শামীম হাওলাদার (৪০),মো. সোহেল (৩৬),মো. আলী মিয়া (৫৫),মো. নুরুল ইসলাম (৩০),মো. মাসুদ রানা (৩৭),এসএম শাহরুখ প্রান্ত (২১),মো. রাব্বী (৩০),মো. হোসেন আলী (২৫),মো. রনি মোল্লা (৩৫),মো. রাশেদুল ইসলাম (২৮),রাহাত হোসেন জিসান (২১),মো. হাসান (২০),মো. বিল্লাল (২৫),মো. রাবিন (২২),হোসেন কাজী ওরফে জয় কাজী (৩২),মো. ইয়াসিন (৩০),মো. আল আমিন খান (২২),মো. সোহেল (২০),আহমেদ আলী (২০),সবুজ শেখ (২৩),মো. মিরাজ (১৯),মো. বিল্লাল হোসেন (৪৫),মো. শাহজাহান (৪৫),মো. মিলন হোসেন (৪০),মো. শামীম (৩৮),মো. মৌখলেছ (৪৬),মো. শহীদ (৫৫),মো. আজিত মিয়া (৩০),মো. কবির (৩০),মো. সুজন (২৪),মো. রাজু (২৮),মো. জুয়েল (৩৯),মো. জাকির হোসেন (২৮),মো. কালন খাঁ ওরফে এসকে মামুন (২৪),মো. ইব্রাহিম (৫৫),মো. সিদ্দিকুর রহমান (বয়স উল্লেখ নাই),শেখ আহমেদ আলী (বয়স উল্লেখ নাই) ও মোসা. সাদিয়া আফরিন তিথি (৩৪)।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন,গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















