আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে আত্মগোপন,পলাতক আসামি গ্রেফতার
- আপডেট: ১২:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.বাদল হক (৫৯)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন। কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তপন সরকার বলেন, র্যাব-১০এর একটি আভিযানিক দল গতকাল (১২আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানার ইমাম বাড়ীর এলাকায় একটি অভিযান চালায়। এসময় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: বাদল হক (৫৯)’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



















