শিরোনাম:
শ্যামলীতে টিনশেড বাড়ির আগুন নিয়ন্ত্রণে
- আপডেট: ০৪:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শ্যামলীতে টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বলেন, রাজধানীর শ্যামলীর ৩নং রোডে কয়েকটি টিনশেড বসত ঘরে আগুন আজ বিকেলে সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই।
তিনি বলেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।



















