যাত্রাবাড়ীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ১১:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. জামাল হোসেন (২৫) ও আলী মতুর্জা (২৬)।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জামাল হোসেন ও আলী মতুর্জাকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জামাল হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর থানায় দায়ের করা একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















