রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় ৫৫৯ গ্রেফতার,মামলা ৪৪
- আপডেট: ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৩ জন,ওয়ায়ী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১ টি খেলনা পিস্তল,২ টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ১ টি শার্প ব্লেড, ১৭ টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















