মডেল রিধিকা মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেফতার
- আপডেট: ১০:১৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিককে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
গ্রেফতার প্রেমিকের নাম হাসিবুর রহমান। রবিবার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।”
ঘটনার দিন হাসিবুর ঘটনাস্থলে রিধিকাকে দেখতে এসেছিলেন তার প্রেমিক। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।এমনটা উল্লেখ করে ওসি বলেন, “আমরা তাকে সেখান থেকেই গ্রেফতার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।”
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
রিধিকা মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।



















