টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত
- আপডেট: ০১:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে দোয়া ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে সাবেক তিনবার প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন।
শনিবার (১৬ আগস্ট) দিনভর ঢাকাসহ সারা দেশে দলের নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নেন। এদিকে রাজধানীর ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে মিলনায়তনে দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আগত বিভিন্ন কোর্সের প্রশিক্ষাণার্থীদের মাঝে দেশনেত্রীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রবন্ধ উপস্থাপন ও মোনাজাত পরিচালনা করেন প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
মূল প্রবন্ধে অ্যাডিশনাল ডিআইজি ট্রেনিং বলেন দেশনেত্রী খালেদা জিয়া বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা “উপবৃত্তি” এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিলেন। উনার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে।
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন আপসহীন। সন্ত্রাসবাদের ব্যাপারেও তিনি কখনো ছাড় দেননি। ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব এবং তার আত্মকে শান্তি দান করেন।
তিনি আগত প্রশিক্ষাণার্থীদের আজকের এই ঐতিহাসিক বাস্তবতা ও স্মরণের দিনে আমাদের প্রধান দায়িত্ব হলো তার দেখানো গণতান্ত্রিক চেতনাকে লালন করে যার যার অবস্থান থেকে সবার আগে বাংলাদেশ গড়ার আহবান জানান। এই সময় টিডিএস প্রশিক্ষণ শাখার সকল অফিসার ও সদস্য উপস্থিত ছিলেন।



















