০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২৯,সবচেয়ে বেশি মিরপুরে ২০৩

  • আপডেট: ১১:৩২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৪২ জন,ওয়ায়ী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মিরপুর বিভাগে ২০৩ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ ও গোয়েন্দা বিভাগে ১২ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১ টি বিদেশী পিস্তল, ১ টি শর্টগান, ১ টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ১ টি গুলির খোসা, ৩২ টি রেডবল কার্তুজ, ৫৫ টি মোবাইলফোন, ৭ টি ফয়েল পেপার, ৩ টি গ্যাস লাইট, ১ টি সাদা বোতলের এ্যালকোহল, ১ টি সিএনজি, ৩ টি মোটরসাইকেল, ৪ টি চাকু, ২ টি স্টীলের ব্লেড, ১ টি চাপাতি ও নগদ ১৮২২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬২৯,সবচেয়ে বেশি মিরপুরে ২০৩

আপডেট: ১১:৩২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬