ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৭,মামলা ৪৮
- আপডেট: ১০:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন,ওয়ায়ী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৫৬, গোয়েন্দা বিভাগে ২ জন সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশিমদ, ৮ টি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১ টি বাস, ১২৭৫০ টাকা, ১ টি দেশীয় ওয়ান শুটার গান, ১ টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















