০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে যাত্রীর কাছ থেকে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

  • আপডেট: ০৪:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জব্দ পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। আজ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করে।

এর অংশ হিসেবে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

একই দিন মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একে-৭১ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩২৬ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

তাদের একজনের কাছ থেকে ৯৮টি এবং অন্যজনের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে আসা যাত্রীদের মাধ্যমে এসব পণ্য আনার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শাহজালালে যাত্রীর কাছ থেকে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ

আপডেট: ০৪:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬