১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫,মামলা ৭৩

  • আপডেট: ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭৩ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২১ জন,লালবাগ বিভাগে ৫৫ জন,ওয়ায়ী বিভাগে ৫৯ জন,মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫,মামলা ৭৩

আপডেট: ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬