শিরোনাম:
৪৩তম বিসিএসের চার এএসপিকে চাকরি থেকে অব্যাহতি, জানা গেল কারণ
- আপডেট: ১০:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার জন্য ৪৩তম বিসিএসের চার সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের জন্য ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন– এজাম উদ্দিন, মিজানুর রহমান, মো. আব্দুল বাতেন ও শাফাত ইবনে জহির। তারা সবাই ৪৩তম বিসিএসের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।



















