১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নজরুলবর্ষের শরৎ উৎসবে সনদ পেলেন ‘উৎকর্ষ যশোর’–এর ক্ষুদে শিক্ষার্থীরা

  • আপডেট: ১১:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুলবর্ষের শরৎ উৎসব।

শুক্রবার (০৯ অক্টোবর) যশোরের সাংস্কৃতিক সংগঠন উৎকর্ষ–এর উদ্যোগে আয়োজিত এই প্রীতি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের পাশাপাশি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন নবান্না ঘোষ তরী, প্রশিকা, মনোজ্ঞা, পূর্না, তথাপি, সোহা, মৃত্তিকা, অথৈ, সিঁথি এবং দিব্য।

এসময় বিভিন্ন ক্যাটাগরীতে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

আয়োজকেরা জানান, “কাজী নজরুল ইসলামের চেতনা ও শরৎ উৎসবের আমেজকে একসূত্রে গেঁথে নতুন প্রজন্মকে সংস্কৃতিমুখী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলা সংস্কৃতির বহুল পরিচিত ঐতিহ্য, শিল্প ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উৎকর্ষ যশোরের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা। শিক্ষার্থীদের চর্চা ও মেধার প্রশংসা করে বক্তব্য রাখেন সংগঠনের সংগীত শিক্ষক শচীন বর্মন। বক্তব্য পর্ব শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদপত্র হস্তান্তর করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎকর্ষ যশোরের উপদেষ্টা মাহমুদা রিনি, সৈয়দ মাসুদুর রহমান, ফারজানা কাকলিসহ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নজরুলবর্ষের শরৎ উৎসবে সনদ পেলেন ‘উৎকর্ষ যশোর’–এর ক্ষুদে শিক্ষার্থীরা

আপডেট: ১১:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬