০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আনসারের কঠোর নিরাপত্তায় স্বাভাবিক গাজীপুরের শিল্পাঞ্চল

  • আপডেট: ০৬:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর নিয়মিত টহল ও সতর্ক অবস্থানের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম এবং স্বাভাবিক রয়েছে মহাসড়কের যান চলাচল।

বাহিনী সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে।

মোতায়েন করা ছয় প্লাটুন স্ট্রাইকিং ফোর্স সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। এতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া এবং সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত আনসার গার্ড সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাহিনীটি।

গাজীপুর শিল্পাঞ্চলেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসারের কঠোর নিরাপত্তায় স্বাভাবিক গাজীপুরের শিল্পাঞ্চল

আপডেট: ০৬:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬