০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট: ১১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

কপ৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: ১১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬